৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

রাংগুনিয়া চন্দ্রঘোনা মা আয়শা জামে মসজিদে ঈদের জামায়াত, আনন্দে ভাসল মানুষের হৃদয়

editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
রাংগুনিয়া চন্দ্রঘোনা মা আয়শা জামে মসজিদে ঈদের জামায়াত, আনন্দে ভাসল মানুষের হৃদয়

Manual1 Ad Code

রাংগুনিয়া চন্দ্রঘোনা মা আয়শা জামে মসজিদে ঈদের জামায়াত, আনন্দে ভাসল মানুষের হৃদয়

রাংগুনিয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আর ভালোবাসায় ভরে উঠল রাংগুনীয়া চন্দ্রঘোনা মা আয়েশ (রঃ) জামে মসজিদ। ঈদের সকালে মিলনমেলায় পরিণত হয় চন্দ্রঘোনা আবাসিক এলাকা, যেখানে একসাথে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লি।

Manual5 Ad Code

শনিবার সকাল আটটায় মা আয়েশ (রঃ) অনুষ্ঠিত হয় ঈদ জামায়াত। নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন মা আয়েশ (রঃ) জামে মসজিদে খতিব মাওলানা লুৎফুর রহমান।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়, যা উপস্থিত মুসল্লিদের মনে গভীর আবেগের সঞ্চার করে।

Manual2 Ad Code

নামাজ শেষে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। একে অপরের সঙ্গে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে সৃষ্টি হয় হৃদয়স্পর্শী পরিবেশ। এ সময় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Manual4 Ad Code

সবশেষে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধদের সাথে ঈদের কৌশল বিনিময় করেন একে অপরের সাথে, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

ঈদ জামায়াতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসা অসংখ্য মুসল্লির উপস্থিতিতে চন্দ্রঘোনা আবাসিক এলাকা পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

Manual3 Ad Code

ঈদ সালাতে উপস্থিত ছিলেন মা আয়েশা (রঃ) জামে মসজিদের মতোওয়াল্লী আজিমুল হক, হাজী নূরুল হক, আমিনুল হক, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code