২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদ অন্তরালে নির্বাচনী প্রচারণা।

editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
ঈদ অন্তরালে নির্বাচনী প্রচারণা।

Manual2 Ad Code

ঈদ অন্তরালে নির্বাচনী প্রচারণা।

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ঈদ শুভেচ্ছার অন্তরালে নির্বাচনী প্রচারণা করছেন ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক আসনের আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের কৃতি সন্তান সিনিয়র সহ-সভাপতি জাতীয়তাবাদী তৃণমূল দল, কেন্দ্রীয় কমিটি, সহ-সাংগঠনিক সম্পাদক- আশুগঞ্জ উপজেলা বিএনপি, সভাপতি- আড়াইসিধা ইউনিয়ন যুবদল জানাব মোঃ নাছির উদ্দিন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আশুগঞ্জ উপজেলা সহ আড়াইসিধা ইউনিয়ন /এলাকা রাজনীতিবিদদের শুভেচ্ছা সংবলিত ব্যানার পোস্টার ছেঁয়ে গেছে। আগামি ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিএনপি-র শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-পোস্টারে এলাকাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রকারান্তরে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকার জানান দিয়ে আগামী নির্বাচনে নিজ দলের পক্ষে আগাম ভোট মাঠে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন জনাব মোঃ নাসির উদ্দিন ।

এক সময় রাজনৈতিক নেতাকর্মীদের প্রচার প্রচারণা শুধুমাত্র পাড়া মহল্লা গ্রামে-গঞ্জের রাস্তাঘাটের ব্যানার পোস্টারে সীমাবদ্ধ না রেখে আড়াই তে ইউনিয়নের প্রতিটা শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশা অবহেলা রাস্তাঘাটের অসুবিধা চিকিৎসা ইত্যাদি বিষয়ে জেনে নিচ্ছেন এবং আধুনিক তথ্য প্রযুক্তির এ যুগে ডিজিটাল পদ্ধতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুধু নিজ দেশেই নয়, বিশ্বব্যাপী প্রচার প্রচারণা ব্যস্ত জনাব মোঃ নাছির উদ্দিন। কেন্দ্রীয় রাজনৈতিক নেতার পক্ষে কর্মীরা ইতিবাচক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে ভিডিও করে সেগুলো পোস্ট দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণেল চেষ্টা চালাচ্ছেন।

Manual7 Ad Code

গ্রামের বিভিন্ন পাড়া মহল্লার পোস্টার ব্যানারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় ফেসবুকে বিভিন্ন উপায়ে ঈদ শুভেচ্ছা ও দোয়া চাইছেন রাজনৈতিক নেতা মোঃ নাছির উদ্দীন । কেউ অডিও বার্তা আবার কেউবা এক ধাপ এগিয়ে ভিডিও ধারণ করে তা পোস্ট দিচ্ছেন।

Manual3 Ad Code

সম্প্রতি জাতীয়তাবাদী তৃণমূল নেতার পক্ষে একটি ব্যানার ফেস্টুন ও ভিডিও চিত্র ফেসবুকে বেশ আলোচিত হচ্ছে। যেখানে দেখা গেছে নেতার পক্ষে নেতা-কর্মী ঈদ উপলক্ষে জনগণের অন্তরে মিশে ঈদের শুভেচ্ছা বার্তা আদান-প্রদানের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code