২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেশের ভাগ্য বিনির্মাণে আসন্ন গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ- কক্সবাজারের ডিসি

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
দেশের ভাগ্য বিনির্মাণে আসন্ন গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ- কক্সবাজারের ডিসি

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট,

দেশের ভাগ্য বিনির্মাণে আগামী গণভোট অত্যন্ত গুরুত্বপুর্ণ। তাই আপনারা স্ব স্ব অবস্থান থেকে গণভোটের পক্ষে জনমত গড়ে তুলুন। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত ইমাম সম্মেলনে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান এ কথা বলেন।

Manual3 Ad Code

২৪ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা।ইফার সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান।

এতে জেলার ৯ উপজেলা থেকে ইমাম-খতিবগণ অশংগ্রহন করেন। সম্মেলনে ইমাম সাহেবগণ দেশের সার্বিক কল্যাণের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code