৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কুয়েতে দুই বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
কুয়েতে দুই বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত

Manual7 Ad Code

কুয়েতে দুই বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ কুয়েতের সাবাহ হাসপাতালের সামনে দু’জন বাংলাদেশিকে গাড়িচাপা দেয়ার অভিযোগ উঠেছে কুয়েতের এক নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

Manual4 Ad Code

জানা গেছে, এই ঘটনায় নিহতের নাম মোবারক হোসেন (৫৬)। তার পিতার নাম হারিছ উদ্দিন এবং দেশের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি কুয়েতে তানজিপকো কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।এছাড়া গুরুতর আহত একজনের নাম হাবিবুর রহমান (৩৬)। তার পিতার নাম আব্দুল কাদের খান এবং দেশের বাড়ি ময়মনসিংহ।

হাবিবুর রহমান ওই একই কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। বর্তমানে তিনি কুয়েতের একটি হসপিটালে চিকিৎসাধীন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।মামলাটি এখনও তদন্তাধীন বলে জানা গেছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code