২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই পেসার

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই পেসার

Manual5 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual6 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় এক ধাক্কা খেল নিউজিল্যান্ড। ইনজুরির কারণে দলটির পেসার অ্যাডাম মিলনে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে নিউজিল্যান্ডের দলে জায়গা পেয়েছেন আরেক পেসার কাইল জেমিসন।
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই পেসার।

Manual8 Ad Code

অ্যাডাম মিলনের বাম হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ফাস্ট বোলার। গত রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ এসএ২০ খেলার সময় এমন ইনজুরিতে পড়েন ৩৩ বছর বয়সি এই পেসার।

নিউজিল্যান্ডের কোচ রব ওয়ালটার মিলনের ইনজুরি নিয়ে বলেন, ‘আমরা সবাই অ্যাডামের জন্য সত্যিই দুঃখিত। তিনি টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং ইস্টার্ন কেপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। এটা সত্যিই দুঃখজনক সময়, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।’নিউজিল্যান্ড বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code