৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

Manual7 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ ক্যানেলপাড়া সংলগ্ন হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত
নিহতরা হলেন- মিরপুর উপজেলার বিজনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম শেখ (১৬) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আ. রশিদ (১৬)। তারা দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সিয়াম ও রশিদ মোটরসাইকেল নিয়ে ভেড়ামারার লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায় ঘুরতে যায়।

ভ্রমণ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তারা ক্যানেলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক (কুষ্টিয়া) থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

Manual1 Ad Code

সংঘর্ষে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক সিয়াম ঘটনাস্থলেই প্রাণ হারায়।

Manual5 Ad Code

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরোহী রশিদকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

তিনি জানান, ঘাতক পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য মর্গে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code