৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

নাটোরে নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ
নাটোরে নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ।

Manual7 Ad Code

নাটোরে নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ।

শেখ স্বপ্না শিমুঃ নাটোর পুলিশ লাইন্সে কর্মরত দেওয়ান মামুন নামে এক এসআই নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সের কোয়ার্টারে ফিরেন। এসময় নিজের ব্যবহৃত সরকারি পিস্তলের গুলি বাম পায়ের টাকলুতে গিয়ে বিদ্ধ হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব প্রাইভেট ক্লিনিকে গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান।

Manual2 Ad Code

পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, পিস্তলটি নিয়ে দেওয়ান মামুনের শিশুপুত্র খেলছিল। এসময় দুর্ঘটনাবশত গুলি বের হয়ে তার পায়ে লাগে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে জানান তিনি।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code