২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭

Manual7 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি ঢাল থেকে নামার সময় উল্টে অন্তত ৭ জন নিহত হয়েছেন। ১৯ জন যাত্রী নিয়ে যাতায়াতকারী বাসটি একটি দাতব্য সংস্থার সদস্যদের বহন করছিল।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সামরিক ইউনিট এবং স্থানীয় উদ্ধারকারী দল।

Manual7 Ad Code

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) ২৯ সিটের বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বিধ্বস্ত হয়।
স্থানীয় ফিন হো কমিউনিটির চেয়ারম্যান হোয়াং আন তুয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেক অকেজো হয়ে যাওয়ার কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সামরিক ইউনিট এবং স্থানীয় উদ্ধারকারী দল।

Manual5 Ad Code

ফিন হো-এর চেয়ারম্যান আরও জানান, এখন পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাস থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন যাত্রী আটকে আছেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারি যন্ত্রপাতি ব্যবহার করে বাসটি কেটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের সাথে হাত মিলিয়েছেন।

Manual8 Ad Code

ইয়েন বাই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে পাহাড়ের দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে।

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual5 Ad Code