৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটের পরিবহন ইউনিয়নের দুই নেতা আদালতের নির্দেশে আটক

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ০৯:০৫ অপরাহ্ণ
সিলেটের পরিবহন ইউনিয়নের দুই নেতা আদালতের নির্দেশে আটক

Manual8 Ad Code

এফ এম হাসান ::

Manual7 Ad Code

সিলেটের পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী দুই নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ জুলাই) বিস্ফোরক, ভাংচুর ও অগ্নিসংযোগের এক মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সময় কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তারা ১ম ও ২য় আসামি ছিলেন। মামলাটি দায়ের হয় ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায়। এতদিন তারা জামিনে ছিলেন।

Manual8 Ad Code

সেলিম আহমদ ফলিক পূর্বে দীর্ঘদিন ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code