৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

Manual5 Ad Code

পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি: ৭০ পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় চাটমোহর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কৃষি খাতের সম্ভাবনা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, পাবনা-৩ আসন কৃষি ও শিল্প সম্ভাবনাময় একটি অঞ্চল। এই অঞ্চলের কৃষকদের আধুনিক প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশার কথা জানান এবং গণমাধ্যমের স্বাধীন ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি জনগণের সাথে সরাসরি যোগাযোগ ও জবাবদিহিমূলক রাজনীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন।
মতবিনিময় সভায় পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code