১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

যদি সম্ভব হতো-মনীষা কর বাগচী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ণ
যদি সম্ভব হতো-মনীষা কর বাগচী

Manual1 Ad Code

যদি সম্ভব হতো

Manual8 Ad Code

মনীষা কর বাগচী

Manual5 Ad Code

যদি সম্ভব হতো
ছুঁড়ে ফেলে দিতাম খড় কূটোর মতো
দুঃখ যন্ত্রণা অন্যায় অরাজকতা যতো।

Manual4 Ad Code

মুছে দিতাম কালো ইতিহাস
অবক্ষয়ের পান্ডুলিপি করতাম ভস্মীভূত
সারিয়ে তুলতাম কোমল স্পর্শে
মানবতাবক্ষে ধর্মের ক্ষত।

সাহারা হৃদয়ে নামিয়ে দিতাম ঢল, চেরাপুঞ্জির মতো
চির বসন্তের অবগাহনে
প্রেম খেলা চলতো অবিরত।

অরাজনৈতিক অস্তিত্বের হাতে
ধরিয়ে দিতাম রাজনীতি শিক্ষা, শিক্ষকের মতো
বিভৎসতার অন্ধকারে ফুটিয়ে দিতাম
ব্রহ্মকমল শত শত।

Manual5 Ad Code

লাগিয়ে দিতাম প্রেমবীজ রাবণ হৃদয়ে অনন্ত
শুষে নিতাম ধর্ষিত মেয়েটির সবটুকু অশ্রু
যদি সম্ভব হতো।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code