৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

একক সৌখিন ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ণ
একক সৌখিন ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Manual6 Ad Code

মিজানুর রহমান মিজান : মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সী মেমোরিয়াল ট্রাষ্টের সভাপতি সমাজসেবক ও সংঘঠক আসাদুজ্জামান নূর বলেছেন ” খেলাধূলা তরুন ও যুবসমাজকে বিভিন্ন অপসংস্কৃতি থেকে বিরত রাখে”।

Manual4 Ad Code

সিলেট অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের স্হানীয় কার্যালয়ে ১ম সৌখিন একক ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

Manual4 Ad Code

সিলেট স্পোর্টস নিউজ (SSN) এর চেয়ারম্যান শহিদুল হাসান সেলিমের সভাপতিত্বে ও SSN এর পরিচালক ও জনপ্রিয় ধারাভাষ্যকার সি এম আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জনাব আবুল কালাম রুনু, পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলের পরিচালক জনাব হাসান হাফিজুর রহমান টিপু,৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নাজিম উদ্দীন রাহিন,অগ্রগামী সমাজ কল্যাণ যুবসংঘের যুগ্ম-সম্পাদক শাহ শাহিদুল ইসলাম সুজা,যুগ্ম-সম্পাদক ছাত্রনেতা হোসাইন আহমদ প্রবেল,আং সামাদ,বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য মাজহারুল ইসলাম সাব্বির,সংঘটক শামুল আলী,শেখ শাহজাহান,প্রবাসী খালেদ মিয়া,তাজুল ইসলাম,হাসান আল মামুন,সাহেদ মিয়া,রুহেল মিয়া,মামুনুর রশীদ,আইনুল ইসলাম,শেখ ইমন মিয়া,শেখ রিমন মিয়া,মাহিদ হোসেন,হাদী, হাসান মিয়া,সায়েক,শ্রাবন প্রমূখ।খেলায় হারুন মিয়া চ্যাম্পিয়ান ও আং কাইয়ুম শাকী রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।সিলেট স্পোর্টস নিউজ (SSN) আয়োজনে ও মরহুম শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাষ্টের সহযোগিতায় টুর্নামেন্ট সম্পন্ন হয়।

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual6 Ad Code