১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মালদ্বীপে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, কূটনীতিকদের সংবর্ধনা

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
মালদ্বীপে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, কূটনীতিকদের সংবর্ধনা

Manual2 Ad Code

মালদ্বীপে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, কূটনীতিকদের সংবর্ধনা

 

শেখ স্বপ্না শিমুঃ মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও কূটনৈতিক সৌহার্দ্য এবং প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের উদ্যোগে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (৮ এপ্রিল) রাতে দেশটির বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রস্থল রাজধানী মালের এক অভিজাত কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনা ও ন্যাশনাল ডে রিসেপশনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের পরাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বসবাসরত বিভিন্ন দেশের কূটনৈতিকসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং আবেগঘন পরিবেশে সমবেত কণ্ঠে বাংলাদেশ ও মালদ্বীপের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে কেক কাটা হয়। এসময় দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে, শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

এসময় বাংলাদেশে নবগঠিত সরকারের প্রসঙ্গ উল্লেখ করে হাইকমিশনার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত।
আরও পড়ুন: মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Manual7 Ad Code

অনুষ্ঠানে ২০২৭–২০২৮ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রার্থিতা তুলে ধরা হয়। ব্যানারের মাধ্যমে তার প্রোফাইল উপস্থাপন করে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সমর্থনও কামনা করেন বাংলাদেশ হাইকমিশনার।

এছাড়াও মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্যায়ে উৎসবমুখর পরিবেশে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে পুরস্কার হিসেবে মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম ইয়াস একটি ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম দুটি মালে-ঢাকার রিটার্ন এয়ার টিকেট প্রদান করেন। প্রবাসের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের এমন আয়োজন প্রবাসীদের দেশপ্রেম আর ঐক্যের বার্তাই যেন ফুটে ওঠে।

Manual2 Ad Code

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual2 Ad Code