২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

কড়া পদক্ষেপ সৌদির ইরানি দূতাবাস কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে রিয়াদ ছাড়ার নির্দেশ

editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৬, ০৭:০৪ অপরাহ্ণ
কড়া পদক্ষেপ সৌদির ইরানি দূতাবাস কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে রিয়াদ ছাড়ার নির্দেশ

Manual5 Ad Code

কড়া পদক্ষেপ সৌদির ইরানি দূতাবাস কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে রিয়াদ ছাড়ার নির্দেশ

শেখ স্বপ্না শিমুঃ উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা অব্যাহত থাকায় দেশটির দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে সৌদি আরব। ইরানি দূতাবাসের সামরিক অ্যাটাশেসহ কয়েকজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি সরকার। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।এবং ইসলামী ভ্রাতৃত্বের নীতির’ পরিপন্থি। মন্ত্রণালয় পরিস্থিতি আর খারাপ না করার ব্যাপারে সতর্ক করেছে।

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং দূতাবাসের তিনজন কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে মন্ত্রণালয় তাদেরকে ‘পার্সোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) হিসেবে ঘোষণা করেছে।

Manual5 Ad Code

এই ঘোষণার কয়েক ঘণ্টা পর সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাজধানী রিয়াদের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
এর আগে গত বুধবার (১৮ মার্চ) কাতারও একই ধরনের পদক্ষেপ নেয়। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাদের কর্মীদেরও অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি।

Manual4 Ad Code

মূলত ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলার জেরে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। ওই হামলার পরই ইরানি কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপসাগরীয় দেশটি। এরপর একই পথে হাঁটল সৌদি আরব।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code