৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস।

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস।

Manual4 Ad Code

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস।

শেখ স্বপ্না শিমুঃ ফিফা বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইউরোপের দল নেদারল্যান্ডস। সেই প্রতিপক্ষের নাম প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার (২ মার্চ) তারা জানায়, আগামী ৩ জুন রটারডামে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ডাচরা।
নেদারল্যান্ডস দল।

Manual2 Ad Code

আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উদ্দেশে রওনা দেবে নেদারল্যান্ডস। সেখান মূল আসর শুরুর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে তাদের।

Manual4 Ad Code

৪৮ দলের এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আফ্রিকা অঞ্চলের বাছাই পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়াও।
মূল মঞ্চে ‘জে’ গ্রুপে রয়েছে আলজেরিয়া। গ্রুপে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।

Manual8 Ad Code

আর নেদারল্যান্ডস খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান, তিউনিসিয়া ও উয়েফার প্লে-অফ পেরিয়ে আসা একটি দল।
এই মাসের শেষ সপ্তাহেও দুটি প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। সেই দুই প্রতিপক্ষ হচ্ছে, নরওয়ে ও ইকুয়েডর।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code