১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি বাতিলের আহ্বান সিপিডির।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৪২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি বাতিলের আহ্বান সিপিডির।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি বাতিলের আহ্বান সিপিডির।

শেখ স্বপ্না শিমুঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিলের আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলেসি ডায়লগ (সিপিডি)।
যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি বাতিলের আহ্বান সিপিডির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।

Manual8 Ad Code

সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, ‘চুক্তির কয়েকটি ধারা বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নীতিতে অযৌক্তিক সীমাবদ্ধতা তৈরি করবে। অন্য দেশের সঙ্গে নতুন চুক্তি করলে তা যুক্তরাষ্ট্রকে জানানো এবং তাদের বিধিনিষেধ মানার বাধ্যবাধকতা থাকায় নীতি-স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।’

চুক্তিতে মার্কিন পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা থাকলেও, বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ এবং শর্ত ভঙ্গের ক্ষেত্রে অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া কৌশলগত খনিজ ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ এবং কিছু খাতে নীতিগত সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে।

Manual5 Ad Code

সিপিডির মতে, এতে প্রযুক্তি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের বিকল্প কমে যেতে পারে। দেশের বৃহত্তর স্বার্থে চুক্তি থেকে সরে আসার সুপারিশ করেছে সংস্থাটি।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code