১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আলোচনার আগে রাশিয়া-ইউক্রেনের তীব্র হামলা পাল্টা হামলা।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ
আলোচনার আগে রাশিয়া-ইউক্রেনের তীব্র হামলা পাল্টা হামলা।

Manual5 Ad Code

আলোচনার আগে রাশিয়া-ইউক্রেনের তীব্র হামলা পাল্টা হামলা।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্রের উদ্যোগে সুইজারল্যান্ডের জেনেভায় সম্ভাব্য আলোচনার আগে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় দুই দেশেই একাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। খবর আল জাজিরার।
আলোচনার আগে রাশিয়া-ইউক্রেনের তীব্র হামলা পাল্টা হামলা।

রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের চারবছর পূর্তির ঠিক আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক আয়োজন করা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই বৈঠকটি শুরু হবে। চলবে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।

Manual4 Ad Code

এই আলোচনা এমন এক সময় হচ্ছে, যখন কয়েক দিনের মধ্যেই রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযানের চার বছর পূর্ণ হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়G

Manual7 Ad Code

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়লেও একই সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালু রাখার চেষ্টা চলছে। জেনেভার বৈঠক সেই প্রচেষ্টারই অংশ। তবে এই আলোচনায় যুদ্ধবিরতি বা বড় কোনো সমঝোতা হবে কি না, তা এখনও অনিশ্চিত।

আল জাজিরা জানিয়েছে, বৈঠকের আগেই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে তীব্র হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, গত রাতভর রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে ৩৯৬টি ড্রোন এবং ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে ৩৬৭টি ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আবাসিক ভবন, শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওডেসা ও দেনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে।

অন্যদিকে জবাবে ইউক্রেনও রাতভর রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার লক্ষ্য ছিল ইলস্কি তেল শোধনাগার। এতে তেলজাত পণ্যের একটি সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের বিভিন্ন স্থানেও ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেখানে এক শিশু আহত হয়েছে। ক্রিমিয়ার রাজধানী সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ বলেন, সাম্প্রতিক সময়ের দীর্ঘতম হামলাগুলোর একটি ছিল এটি। ওই সময় প্রায় দুই ডজন ড্রোন ভূপাতিত করা হয়।

Manual7 Ad Code

রাশিয়ার দাবি, তারা রাতভর মোট ১৫১টি ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য আলোচনার প্রাক্কালে উভয় পক্ষের এই পাল্টাপাল্টি হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code