১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

বিএনপির নিরঙ্কুশ জয়ে উল্লাসে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ
বিএনপির নিরঙ্কুশ জয়ে উল্লাসে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা।

Manual8 Ad Code

বিএনপির নিরঙ্কুশ জয়ে উল্লাসে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিভিন্ন দেশে বিজয় উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরবসহ বিভিন্ন দেশে আনন্দ মিছিল করে স্থানীয় বিএনপি। প্রবাসীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনীতিতে নতুন গতি ফিরবে। বিএনপি নির্বাচনে জয়লাভ করায় উল্লাসে মেতেছেন বিভিন্ন দেশের প্রবাসীরা।

Manual7 Ad Code

দীর্ঘ ১৭ বছর বিদেশের মাটিতে বসবাসের পর দেশে ফিরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্স জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নির্বাচনে জয়লাভ করায় উল্লাসে মেতেছেন বিভিন্ন দেশের প্রবাসীরা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও টেক্সাসে বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও আনন্দ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বিজয় উদযাপন করেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য নেতৃত্বে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

Manual5 Ad Code

কানাডার টরেন্টোতেও বিজয় মিছিল করেন প্রবাসী নেতাকর্মীরা। বাংলাদেশের পতাকা হাতে নগরী প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় ছিল আনন্দ আয়োজন। একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয় উদযাপনের পাশাপাশি দেশে-বিদেশের ভোটারদের অভিনন্দন জানান।

Manual4 Ad Code

সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামে প্রবাসীদের মধ্যেও দেখা গেছে একই উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা, কমিউনিটি আয়োজনে মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়। তাদের মতে, এই ফলাফল গণতন্ত্র ও সুশাসনের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে।

প্রবাসীদের প্রত্যাশা দূতাবাস সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, আলাদা হেল্পডেস্ক চালু এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা। শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন ও আইনি সহায়তা জোরদারের মাধ্যমে প্রবাসীদের জীবনমান উন্নত হবে বলেও মনে করেন তারা। নতুন সরকার সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে এমনটাই আশা প্রবাসীদের।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code