১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

মালদ্বীপ বিএনপির বিজয় উদযাপন, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ
মালদ্বীপ বিএনপির বিজয় উদযাপন, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল।

Manual1 Ad Code

মালদ্বীপ বিএনপির বিজয় উদযাপন, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় পাওয়ায় মালদ্বীপে বসবাসরত দলটির নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। রাজধানী মালে ও বিভিন্ন দ্বীপে মিষ্টি বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর এবং রাত সাড়ে ১১টার দিকে মালের একটি হোটেলে বিএনপির মালদ্বীপ শাখা এই কর্মসূচির আয়োজন করে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাখার সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম।

Manual1 Ad Code

পবিত্র কোরআন তিলাওয়াতের পর দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আন্দোলনে নিহত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্য হোসেন ফারুক, সহ-সভাপতি হোসেন সুমন ও শাহ আলাম, সাংগঠনিক নেতা মো. জামাল খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিভিন্ন দ্বীপ থেকে আসা নেতাকর্মীরাও এতে অংশ নেন।

Manual7 Ad Code

দোয়া শেষে সবাই একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। তারা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। আয়োজকদের মতে, দেশের এই রাজনৈতিক পরিবর্তনের আনন্দ শুধু বাংলাদেশেই নয়, প্রবাসীদের মাঝেও সমানভাবে অনুভূত হচ্ছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code