৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

আয়ারল্যান্ডকে স্তব্ধ করে ইতালির অবিশ্বাস্য জয়

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
আয়ারল্যান্ডকে স্তব্ধ করে ইতালির অবিশ্বাস্য জয়

Manual2 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual5 Ad Code

দুবাইয়ে রোববার (২৫ জানুয়ারি) রাতে ইতালির কাছে টি-টোয়েন্টি ম্যাচে হেরে অঘটনের স্বীকার হয়েছে আয়ারল্যান্ড। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটিই ছিল ইতালির প্রথম টি-টোয়েন্টি জয়। আয়ারল্যান্ডকে হারিয়ে ইতালির অবিশ্বাস্য জয়।

দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইতালি। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটিই ছিল ইতালির প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে নাটকীয় জয়ে সিরিজ শেষ করে ইউরোপের উঠতি ক্রিকেট শক্তিটি।

Manual4 Ad Code

টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। জবাবে ইতালি লক্ষ্য ছুঁয়ে ফেলে তিন বল হাতে রেখে। শেষ দুই ওভারে ইতালির প্রয়োজন ছিল ৩০ রান। একপর্যায়ে সমীকরণ দাঁড়ায় ৭ বলে ২০ রান।

Manual8 Ad Code

১৯তম ওভারের শেষ বলে মার্ক অ্যাডায়ারকে চার মারেন মার্কাস ক্যাম্পোপিয়ানো। এরপর শেষ ওভারের প্রথম তিন বলে টানা তিন ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গ্র্যান্ট স্টুয়ার্ট। সাত নম্বরে নেমে স্টুয়ার্ট ১৯ বলে ৪ ছক্কা ও এক চারে অপরাজিত ৩৩ রান করেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সিরিজটি খেলেছে দুই দল। বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইতালি। আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
গ্রুপ ‘সি’-তে ইতালির অন্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপাল।

Manual3 Ad Code

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual4 Ad Code