২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

মালদ্বীপ ‘ফ্রি-ভিসা’ বন্ধে সমন্বিত সচেতনতা ও কার্যকর উদ্যোগ বাংলাদেশ হাইকমিশনারের

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ০২:০০ অপরাহ্ণ
মালদ্বীপ ‘ফ্রি-ভিসা’ বন্ধে সমন্বিত সচেতনতা ও কার্যকর উদ্যোগ বাংলাদেশ হাইকমিশনারের

Manual2 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual8 Ad Code

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের শোষণ ও প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করাসহ তথাকথিত ‘ফ্রি-ভিসা’ বন্ধে সমন্বিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।
প্রবাসী বাংলাদেশি কর্মীদের শোষণ ও প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও বলা হয়।

Manual4 Ad Code

সম্প্রতি দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল সিপি (অব.) আহমেদ ফাসীহ-এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এক বৈঠকে তিনি এই গুরুত্বারোপ করেন। দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও গঠনমূলক পরিবেশে দেশটির ইমিগ্রেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয় বলে জানান বাংলাদেশ হাইকমিশন।

এসময় হাইকমিশনার বলেন, নতুন করে অনেকে কর্মসংস্থানের জন্য মালদ্বীপে বৈধভাবে প্রবেশ করলেও প্রতিশ্রুত কর্মসংস্থান না পাওয়ায় পরবর্তীতে নানাবিধ সমস্যার মুখে পড়েন, যা তাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দেয়।

জবাবে, মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসীহ আশ্বাস দিয়ে বলেন, যাচাই-বাছাই শেষে প্রতারণামূলক কার্যক্রমে জড়িত কোম্পানি ও নিয়োগকর্তাদের ব্ল্যাকলিস্ট করা হবে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের শ্রম সম্পর্ক কর্তৃপক্ষ (এলআরএ) এ অভিযোগ দাখিলেও উৎসাহিত করা হবে।

এ সময় ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল সম্প্রতি নেয়া মালদ্বীপ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ হাইকমিশনারকে অবহিত করেন। এর মধ্যে ই-ভিসা সিস্টেম ও ইমিগ্রেশন মোবাইল অ্যাপ্লিকেশন চালু উল্লেখযোগ্য।
যা প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ থাকলেও তা দ্রুত সমাধান করা হবে এবং নতুন ব্যবস্থার আওতায় ভিসার অবস্থা অনলাইনে যাচাই করা যাবে এবং নিকট ভবিষ্যতে ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা ইস্যুর পরিকল্পনা রয়েছে।

Manual4 Ad Code

এছাড়াও বর্তমানে বৈধ ভিসাধারীদের ক্ষেত্রে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসায় রূপান্তরের ব্যবস্থা চালু করা হচ্ছে এবং নতুন আগমনকারীদের জন্য এ সুবিধা তাৎক্ষণিকভাবে প্রযোজ্য হচ্ছে বলেও জানান তিনি।

এ বৈঠকে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ মর্যাদা,কল্যাণ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

বৈঠক শেষে হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে মালদ্বীপ ইমিগ্রেশনের গৃহীত উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রবাসীদের অধিকার,মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code