২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিপিএল মাতাতে আসছেন ইংলিশ অলরাউন্ডার ওকস

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
বিপিএল মাতাতে আসছেন ইংলিশ অলরাউন্ডার ওকস

Manual5 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual8 Ad Code

বিপিএল মাতাতে আসছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। সিলেট টাইটান্সের জার্সিতে দেখা যাবে এই ইংলিশ তারকাকে। এরইমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। ইংল্যান্ডের এই অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন নিয়মিতই। এবার এই তারকার দেখা মিলবে বিপিএলে।

Manual6 Ad Code

আইপিএল, বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে খেলা ওকস নিশ্চিতভাবেই সিলেটের শক্তি বাড়াবেন। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এই ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও।

Manual3 Ad Code

ইংল্যান্ডের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৪৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩১ উইকেট। সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৭০ ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে ১০৩১ রান করেছেন ওকস। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৯ উইকেট।

সিলেট টাইটান্সের হয়ে এবারের আসরে খেলছেন ইংলিশ তারকা মঈন আলী। পাশাপাশি বিদেশিদের মধ্যে দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, সালমান ইরশাদরা।

বিপিএলের এবারের আসরের সিলেট পর্ব শেষ হতেই প্লে-অফে খেলা নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। সোমবার (১২ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। ৯ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান তাদের।

Manual6 Ad Code

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual6 Ad Code