২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও স্ত্রীসহ আটক ৫

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ণ
দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও স্ত্রীসহ আটক ৫

Manual5 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তিতে বড় ধরনের দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ হাফিজুদ্দিন জান্তানকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। অভিযানে তার দুই স্ত্রীসহ আরও চারজনকে হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

Manual1 Ad Code

দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার আজম বাকি জানিয়েছেন, সুনির্দিষ্ট তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নগদ ২৪ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

এই বিপুল পরিমাণ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার চেষ্টাকালে একজনকে হাতেনাতে আটক করে সংস্থাটি।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন চক্র এবং তাদের পরিবারের সদস্যদের অন্তত ৬টি ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে।

Manual8 Ad Code

গত ডিসেম্বর মাসের শেষ দিকে সামরিক সরঞ্জাম কেনাকাটায় এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সে সময় জেনারেল মুহাম্মদ হাফিজুদ্দিন জান্তানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।

এমএসিসি সূত্র জানায়, ঘুষের বিনিময়ে কাজ পাওয়া বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানে আগে থেকেই তল্লাশি চালানো হচ্ছিল, যার ধারাবাহিকতায় এই শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায়।

বুধবার রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অভিযুক্তদের আদালতে হাজির করার কথা রয়েছে। তদন্তের স্বার্থে সাবেক সেনাপ্রধান ও তার দুই স্ত্রীকে রিমান্ডে নেয়ার আবেদন করবে কমিশন।

মামলার সংবেদনশীলতার কারণে আটক বাকিদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে এই মামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আরও দুই ব্যক্তি আটক রয়েছেন।

Manual5 Ad Code

মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির অংশ হিসেবে এই উচ্চপর্যায়ের তদন্ত চালানো হচ্ছে।

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual8 Ad Code