৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

আফকনে বাজে পারফর্ম করায় গ্যাবনকে নিষিদ্ধ করল দেশটির সরকার

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
আফকনে বাজে পারফর্ম করায় গ্যাবনকে নিষিদ্ধ করল দেশটির সরকার

Manual1 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual3 Ad Code

চলমান আফ্রিকান কাপ অব নেশন্সে বাজে পারফর্ম করেছে গ্যাবন। গ্রুপপর্বের সবকটি ম্যাচ হেরে বিদায় নিয়েছে তারা। যার ফলে ক্ষুব্ধ হয়েছে দেশটির সরকার। আফকনে বাজে পারফর্ম করায় জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ এবং কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা।
গ্যাবন দলকে সাময়িক নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

এবারের আফ্রিকান কাপ অব নেশন্সে ‘এফ’ গ্রুপে ছিল গ্যাবন। তাদের গ্রুপে ছিল মোজাম্বিক, আইভরি কোস্ট এবং ক্যামেরুন। গ্রুপের সবকটি ম্যাচ হেরেছে গ্যাবন।

বুধবার (৩১ ডিসেম্বর) দেশটির ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফর্মেন্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকবে জাতীয় দল আর পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলেকে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’

Manual8 Ad Code

গ্রুপ পর্বে মোজাম্বিকের বিপক্ষে ৩-২ গোলে হারে গ্যাবন। সেই ম্যাচে ইনজুরিতে পড়ে ফ্রান্সে ফিরে যান দেশটির সেরা তারকা পিয়ের-এমেরিক অবামেয়াং। এরপর গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার অলিগুই এনগুয়েমা এক বিবৃতিতে সমালোচনা করেন দলের। তিনি বলেন, ‘এটি আমাদের জাতীয় পরিচয়কে হেয় করেছে।’

Manual4 Ad Code

এদিকে দেশটির ফুটবলে সরকার হস্তক্ষেপ করায় আরও সমস্যায় পড়তে পারে গ্যাবন। ফিফার কাজে যেকোনো দেশের সরকার হস্তক্ষেপ করলে তা ভালো চোখে দেখা হয় না। এখন দেখার বিষয় ফিফা কি পদক্ষেপ নেয়।

Manual5 Ad Code

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual4 Ad Code