৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

চেলসির দায়িত্ব ছাড়লেন মারেস্কা

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ণ
চেলসির দায়িত্ব ছাড়লেন মারেস্কা

Manual5 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual3 Ad Code

অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব ছাড়লেন এনজো মারেস্কা। দু’পক্ষের সমাঝোতার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান কোচ। তবে ইংলিশ গণমাধ্যমগুলোর গুঞ্জন, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে স্টামফোর্ড ব্রিজ ছেড়েছেন মারেস্কা।

Manual6 Ad Code

এদিকে, চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিয়াম রোসেনিয়র। চেলসির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মারেস্কা। গেলো কয়েকদিন ধরে ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন ক্লাবের মালিক পক্ষের সঙ্গে তিক্ততার জেরে চেলসি ছাড়ছেন এনজো মারেস্কা।

অবশেষে গুঞ্জন সত্য হলো, ক্লাবের সঙ্গে মনোমালিন্যে চাকরি ছাড়লেন ইতালিয়ান কোচ। নতুন বছরের প্রথম দিনই এমন কঠিন সিদ্ধান্ত নিলেন চেলসিকে ক্লাব ওয়ার্ল্ডকাপ জেতানো কোচ। এরই মধ্যে মারেস্কার বিদায় নিয়ে অফিসিয়াল বিবৃতি দিয়েছে চেলসি।

যেখানে বলা হয়েছে, এনজোর অধীনে উয়েফা কনফারেন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ডকাপের শিরোপা চেলসির ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। যার জন্য মারেস্কাকে ধন্যবাদ জানায় তারা। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনসহ চারটি প্রতিযোগিতায়ই মূল লক্ষ্য নিয়ে খেলছে ক্লাবটি। আর এনজোর বিদায়ে দলটি সঠিক পথে ফিরে আসবে বলে মনে করে ক্লাব কর্তৃপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ সাত ম্যাচে মাত্র এক জয় ও দুই হারে পূর্বের তুলনায় পয়েন্ট টেবিলে নড়বড়ে অবস্থা নর্থ লন্ডনের ক্লাব চেলসির। পারফরম্যান্স ছাপিয়ে এনজোর চাকরি ছাড়ার মূল কারণ ক্লাব কর্তাদের সঙ্গে অন্তরকোন্দল।

গুঞ্জন আছে দলের উপর কোচের বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করতো ক্লাব কর্তৃপক্ষ। যা একেবারেই পছন্দ নয় ইতালিয়ান কোচের। এছাড়া, সমর্থকদের কাছেও দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে। আর তাতেই স্টামফোর্ড ব্রিজ ছেড়েছেন মারেস্কা। এরই মধ্যে এনজোর স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিয়াম রোসেনিয়র।

Manual6 Ad Code

তিনি ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের দায়িত্বে আছেন। ২ জানুয়ারি ২০২৬ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব ছাড়লেন এনজো মারেস্কা।

Manual8 Ad Code

দু’পক্ষের সমাঝোতার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান কোচ। তবে ইংলিশ গণমাধ্যমগুলোর গুঞ্জন, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে স্টামফোর্ড ব্রিজ ছেড়েছেন মারেস্কা।

এদিকে, চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিয়াম রোসেনিয়র। চেলসির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মারেস্কা। গেলো কয়েকদিন ধরে ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন ক্লাবের মালিক পক্ষের সঙ্গে তিক্ততার জেরে চেলসি ছাড়ছেন এনজো মারেস্কা।

অবশেষে গুঞ্জন সত্য হলো, ক্লাবের সঙ্গে মনোমালিন্যে চাকরি ছাড়লেন ইতালিয়ান কোচ। নতুন বছরের প্রথম দিনই এমন কঠিন সিদ্ধান্ত নিলেন চেলসিকে ক্লাব ওয়ার্ল্ডকাপ জেতানো কোচ। এরই মধ্যে মারেস্কার বিদায় নিয়ে অফিসিয়াল বিবৃতি দিয়েছে চেলসি। যেখানে বলা হয়েছে, এনজোর অধীনে উয়েফা কনফারেন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ডকাপের শিরোপা চেলসির ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। যার জন্য মারেস্কাকে ধন্যবাদ জানায় তারা।

চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনসহ চারটি প্রতিযোগিতায়ই মূল লক্ষ্য নিয়ে খেলছে ক্লাবটি। আর এনজোর বিদায়ে দলটি সঠিক পথে ফিরে আসবে বলে মনে করে ক্লাব কর্তৃপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ সাত ম্যাচে মাত্র এক জয় ও দুই হারে পূর্বের তুলনায় পয়েন্ট টেবিলে নড়বড়ে অবস্থা নর্থ লন্ডনের ক্লাব চেলসির। পারফরম্যান্স ছাপিয়ে এনজোর চাকরি ছাড়ার মূল কারণ ক্লাব কর্তাদের সঙ্গে অন্তরকোন্দল।

গুঞ্জন আছে দলের উপর কোচের বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করতো ক্লাব কর্তৃপক্ষ। যা একেবারেই পছন্দ নয় ইতালিয়ান কোচের। এছাড়া, সমর্থকদের কাছেও দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে। আর তাতেই স্টামফোর্ড ব্রিজ ছেড়েছেন মারেস্কা।

এরই মধ্যে এনজোর স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিয়াম রোসেনিয়র। তিনি ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের দায়িত্বে আছেন।

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual4 Ad Code