৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ণ
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) সদর দফতরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়াঁ সাঈদ আহমদ বলেন, তিনজন আত্মঘাতী বোমাকারী সদর দফতরে প্রবেশের চেষ্টা করেছিল। একজন হামলাকারী মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, আর দুইজন কমপাউন্ডের ভিতরে ঢুকে পড়ে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, এফসি কর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করে দুইজনকে কমপাউন্ডের ভিতরে হত্যা করে। শেষ পর্যন্ত তিনজন আত্মঘাতী বোমাকারীই নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির সময় নিহত হন।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাল্টাপাল্টি হামলার ঘটনায় তিনজন এফসি সদস্য নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। বেসামরিক আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি গত জুলাই মাসে সরকার কর্তৃক নামকরণ করা হয়। বাহিনীর সদর দফতর একটি জনাকীর্ণ এলাকায় একটি সামরিক সেনানিবাসের কাছে অবস্থিত।

Manual3 Ad Code

সদর দফতরে ব্যারাক, হাসপাতাল এবং আবাসিক কোয়ার্টার রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসের অ্যাসেম্বলির মূল কম্পাউন্ডের সময় এই হামলার ঘটনা ঘটে।

Sharing is caring!

ইতালি থেকে কিউবা— বিশ্বকাপের মঞ্চে ফেরার দীর্ঘ অপেক্ষায় আছেন যারা শেখ স্বপ্না শিমুঃ আবারও সেই হাহাকার, আবারও সেই গভীর বেদনার গল্প। যে দলটিকে ছাড়া একসময় বিশ্বকাপের মঞ্চ কল্পনাই করা যেত না, সেই ইতালি এখন যেন নিজেই এক ট্র্যাজেডির প্রতীক। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের বার্লিন জয়ের স্মৃতি যেন সেই সুদূর অতীতের গল্প। সময় গড়িয়ে গেছে দুই দশক। কিন্তু এই দীর্ঘ সময়ে বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির সাফল্য বলতে আছে মাত্র একটি জয়— যা তাদের পতনের গভীরতাকেই আরও স্পষ্ট করে তোলে। ফলে ২০৩০ সালের আগে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কোনো সুযোগও নেই তাদের সামনে। আচ্ছা, বিশ্বকাপ মানেই কি শুধু বড় দলগুলোর মঞ্চ? একসময় উত্তরটা ছিল ‘হ্যাঁ’। কিন্তু এখন গল্পটা বদলে গেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এটা শুধু একটা দলের ব্যর্থতা নয়, বরং বিশ্ব ফুটবলের বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। তবে ইতালি একা নয়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন অনেক দল আছে, যারা একসময় বিশ্বকাপে খেললেও এখন যেন হারিয়ে গেছে সময়ের স্রোতে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সংযুক্ত আরব আমিরাত: বিশ্বকাপের মঞ্চে যাদের উপস্থিতি এখন শুধুই এক দূর স্মৃতি। প্রথম এবং একমাত্র বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। সেই স্বপ্নময় যাত্রার পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিশ্বকাপে আর ফেরা হয়নি। ৪০ বছর ধরে বিশ্বকাপে নেই হাঙ্গেরি: হাঙ্গেরির নামটা বোধহয় ফুটবলপ্রেমীদের কাছে খুব বেশি অপরিচিত হওয়ার কথা নয়। কারণ, একসময় ইউরোপের পরাশক্তি ছিল হাঙ্গেরি। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কিন্তু ১৯৮৬ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি দলটিকে। হিসেব করলে দেখা যায়, প্রায় ৪০ বছর ধরে তারা বিশ্বকাপের বাইরে রয়েছে। ৪৪ বছর ধরে বিশ্বকাপে নেই এল সালভাদর: মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর— বিশ্বকাপের ইতিহাসে যাদের উপস্থিতি খুবই সীমিত। বিশ্বমঞ্চে খেলেছে মাত্র দুবার— ১৯৭০ এবং ১৯৮২ সালে। এরপর থেকে আর বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দেশটি। ৪৪ বছর ধরে বিশ্বমঞ্চে নেই কুয়েত: মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, বিশ্বকাপের ইতিহাসে যাদের গল্পটা সংক্ষিপ্ত হলেও স্মরণীয়। ১৯৮২ সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। ওই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। এরপর বহু বছর কেটে গেলেও আর কখনোই বিশ্বকাপের মঞ্চে ফেরা হয়নি কুয়েতের। ৫৬ বছর ধরে অপেক্ষায় ইসরাইল: ১৯৭০ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। এরপর দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তারা বিশ্বকাপ থেকে দূরে রয়েছে। সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার: সবচেয়ে দীর্ঘ অপেক্ষাটা কিউবার। ১৯৩৮ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা— যা আজও তাদের সেরা সাফল্য। কিন্তু এরপর প্রায় এক শতাব্দী হতে চলেছে, বিশ্বকাপে আর দেখা যায়নি তাদের।

Manual1 Ad Code
Manual7 Ad Code