২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৭ জন গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৭ জন গ্রেফতার

Manual6 Ad Code

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শাহান উদ্দিন (৩৩), শান্তিগঞ্জ থানার বগলাকাড়া গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। মোঃ রমজান আলী (৬০), সুনামগঞ্জ সদর থানাধীন মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। মোঃ খোকন মিয়া (৪০), মধ্যনগর থানার রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি। মোঃ কামরুল হাসান তেরা মিয়া (৪০), জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। মোঃ আকরামিন হোসেন (২১), তাহিরপুর থানার সোলেমানপুর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি। জানে আলম (২৮), ছাতক থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। আবুল কালাম আজাদ (৪০), সুনামগঞ্জ সদর থানাধীন ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক।

Manual6 Ad Code

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code