২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডিএসইর বাজার মূলধন বেড়েছে আরও ৬৩২৪ কোটি টাকা

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ
ডিএসইর বাজার মূলধন বেড়েছে আরও ৬৩২৪ কোটি টাকা

Manual6 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৩২৪ কোটি টাকা।
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা।

Manual4 Ad Code

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৯২ শতাংশ বা ৬ হাজার ৩২৪ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা।

Manual1 Ad Code

চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৪০.৬২ পয়েন্ট বা ২.৮৪ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫০.১৬ পয়েন্ট বা ২.৬২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ২৯.৪৯ পয়েন্ট বা ২.৯৬ শতাংশ।

Manual4 Ad Code

ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৯৭৮ কোটি ৪৮ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৯৫ কোটি ৬৯ লাখ টাকা বা ৫১.৪৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি ৮১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৮০ কোটি ১২ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০৯টি কোম্পানির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২.৪৩ শতাংশ ও ২.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪২৬০.৯৬ পয়েন্টে ও ৮৮২৯.৭০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ২.২৪ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১০১.২০ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৩.১৫ শতাংশ ও সিএসআই সূচক ২.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮৭১.৮৭ পয়েন্টে ও ৮৬৯.৮১ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৭ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৩২ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৩৬ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ার দর।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code