৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

উখিয়ায় শরনার্থী শিবিরে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি: রোহিঙ্গা যুবক নিহত

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ০৬:১৬ অপরাহ্ণ
উখিয়ায় শরনার্থী শিবিরে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি: রোহিঙ্গা যুবক নিহত

Manual7 Ad Code

উখিয়ায় শরনার্থী শিবিরে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি: রোহিঙ্গা যুবক নিহত

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ দেলোয়ার হোসেন নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতেই ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। মারা যাওয়া দেলোয়ার হোসেন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে।

Manual8 Ad Code

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, দেলোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ক্যাম্প সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে সি-ব্লক এলাকায় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও কুখ্যাত মুন্না গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ কমপক্ষে ১০ রাউন্ড গুলি বিনিময় করে। এ সময় দেলোয়ারকে লক্ষ্য করে দুটি গুলি ছোঁড়া হলে একটি গুলি তার ডান উরুতে লাগে।

৮ এপিবিএন-এর ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গুলির শব্দ শুনে কুতুপালং পুলিশ ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা এর আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর পুরো ক্যাম্পজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Manual6 Ad Code

ক্যাম্পে চলমান সশস্ত্র গ্রুপগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code