৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে জমি বিরোধে রক্তাক্ত পুঙ্গলীঃ হত্যার উদ্দেশ্যে হামলায় তিন নারী গুরুতর আহত

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
ফরিদপুরে জমি বিরোধে রক্তাক্ত পুঙ্গলীঃ হত্যার উদ্দেশ্যে হামলায় তিন নারী গুরুতর আহত

Manual8 Ad Code

জেলা প্রতিনিধি-পাবনাঃ

Manual3 Ad Code

পাবনার ফরিদপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় তিনজন নারী গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক পনে একটার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দত্তপুঙ্গলী গ্রামে।

Manual7 Ad Code

আহত নারীরা হলেন, হালিম মোল্লা স্ত্রী রিনা খাতুন, শাহিন সরকারের স্ত্রী তাসলিমা খাতুন, সোহেল রানার স্ত্রী শুকজন খাতুন গুরুতরও আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে খোরশেদ আলী প্রাং এর ছেলের নির্দেশে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম(৬০) এর নামে।

মৃত শামজাল সরকারের ছেলে শাহানুর সরকার(৩৩), হাসিনুর সরকার(৪০) ও মাসুদ সরকার(৪৫) এবং আলী আজগরের ছেলে পশু চিকিৎসক জামাল হোসেন(৫৫) ও আঃ রাজ্জাক প্রাং (৪৮), হাসিনুর সরকারের ছেলে আবুল কালাম বয়স(১৬) ও স্ত্রী কাকুলী খাতুন(২৮)।

অভিযুক্তদের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের পাওয়া যায় নাই এবং ফোন বন্ধ রাখাতে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে নারীদের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিন নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য রেফার্ড করা হয়। কিন্তু পাবনা থেকে চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হওয়াতে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের রাজশাহী হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনার পর দত্তপুঙ্গলী গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

Manual6 Ad Code

এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ জানায়,ভুক্তভোগীরা থানায় আসছে অভিযোগ দিচ্ছে। মামলা প্রক্রিয়াধীন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code