৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

উখিয়ায় এক ব্যবসায়ী অপহরণ : দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে পরিবারের কাছে হুমকি

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
উখিয়ায় এক ব্যবসায়ী অপহরণ : দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে পরিবারের কাছে হুমকি

Manual3 Ad Code

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ

কক্সবাজারের উখিয়ায় এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ব্যক্তির নাম মোহাম্মদ হোছাইন খোকন (৪০)। তিনি উখিয়া বাজার রোডে “আল্লাহর দান ক্রোকারিজ” নামে একটি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

অপহৃত ব্যবসায়ীর বড় ভাই আবুল কাশেম (৪৫) উখিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে তার ছোট ভাই ব্যবসায়িক কাজে কুতুপালং বাজারে যাওয়ার কথা বলে দোকান থেকে বের হন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

Manual8 Ad Code

খোঁজাখুঁজির একপর্যায়ে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ৩৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা অপহরণকারীরা মোহাম্মদ হোছাইন খোকনের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার বড় ভাই আবুল কাশেমের নম্বর এবং খোকনের স্ত্রী জোসনা আক্তারের নম্বরএ একাধিকবার ফোন করে।

ফোনে অপহরণকারীরা জানায়, মোহাম্মদ হোছাইন খোকন তাদের হেফাজতে আটক রয়েছেন এবং তাকে জীবিত উদ্ধার করতে হলে দুই লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। দাবীকৃত টাকা প্রদান না করলে তাকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ফোনালাপের সময় অপহরণকারীরা খোকনকে মারধর করছে এমন কান্নাকাটির শব্দ পরিবারের সদস্যদের শুনিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

পরিবারের লোকজন নানা চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যর্থ হওয়ায় এবং পরিস্থিতির ভয়াবহতার কারণে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী বিষয়টি লিখিত ও টাইপ করা হয়েছে এবং তিনি সকল তথ্য সত্য ও সঠিক মর্মে স্বাক্ষর করেছেন। ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীও রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

Manual4 Ad Code

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Manual6 Ad Code

এদিকে প্রকাশ্যে ব্যবসায়ী অপহরণের ঘটনায় উখিয়া বাজার এলাকার ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code