৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সীমান্তে ভারতীয় মোবাইল ডিভাইস ও একটি মিনি ভ্যান আটক করেছে কুমিল্লা বিজিবি।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ণ
সীমান্তে ভারতীয় মোবাইল ডিভাইস ও একটি মিনি ভ্যান আটক করেছে কুমিল্লা বিজিবি।

Manual8 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার

Manual3 Ad Code

গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিভাইস এবং একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সঙ্ঘবদ্ধ চোরাকারবারি দল পালানোর চেষ্টা করলেও ভ্যানটি আটক করা হয়। তল্লাশিতে ১৩,৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।

Manual4 Ad Code

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, তারা নিয়মিত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। আটককৃত মালামাল পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Manual3 Ad Code

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তারা কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা এবং তথ্যের ভিত্তিতেও অনেক সময় অভিযান পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code