৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ণ
ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে

Manual2 Ad Code

ফকির হাসান :: ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রতে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

পুলিশ জানায় এ সময় তারা “জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” স্লোগান দিচ্ছিলেন। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত।

Manual1 Ad Code

গ্রেফতার মোঃ কামরুল হাসান (১৮), ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী- রামপুর গ্রামের মো. শফিক মিয়ার পুত্র। সে গোবিন্দগঞ্জ মধুবন কোম্পানির শাখায় চাকরি করে।

Manual4 Ad Code

একই গ্রামের মো.মুহিবুর রহমানের পুত্র মোঃ রেদুয়ান ইসলাম (২০)। পেশায় মোবাইল মেকার। মোঃ আরিফ বিল্লাহ আল মামুন জুনায়েদ (২৫) গ্রামের মো,হাজির উদ্দিনের পুত্র। সে পেশায় ফটোগ্রাফার।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ,তিন জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code