১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নির্বাহী আদেশে ছুটি বাতিল, খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান

admin
প্রকাশিত মে ২১, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
নির্বাহী আদেশে ছুটি বাতিল, খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :  ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এজন্য ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। সেই ছুটিতে ভারসাম্য আনতে ঈদের আগের দুই শনিবার ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

Manual5 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

Manual2 Ad Code

বিজ্ঞাপন

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির অধীন দেশের সব সরকারি-বেসরকারি কলেজে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শনিবার চালু থাকবে। একইভাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদরাসাগুলোও এদিন যথারীতি চলবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code