৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক।

Manual3 Ad Code

রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক।

শেখ স্বপ্না শিমুঃ চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।গ্যাস বিস্ফোরণের পর বাসার অবস্থা।

Manual7 Ad Code

ফায়ার সার্ভিস জানায়, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামে এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া এক জনের ৮০, এক জনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Manual1 Ad Code

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুসহ তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। আইসিইউ ফ্যাসিলিটির জন্য তাদের ঢাকায় পাঠানো হতে পারে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code