৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরার বাংলা বাজার গভীর রাতে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
মনপুরার বাংলা বাজার গভীর রাতে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই

Manual7 Ad Code

মনপুরার বাংলা বাজার গভীর রাতে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই

মো কামরুল হোসেন সুমন, মনপুরাঃ ভোলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন বাংলা বাজারের মাঝের গলিতে গভীর রাতে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা ও মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকার ওপর ক্ষয় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।৭ ফেব্রুয়ারী ২০২৬ রোজ শনিবার দিনগত রাত আনুমানিক ১ঃ০০ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

Manual4 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা ২০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্হানীয়রা জানান সুমন স্বর্ণকারের দোকন প্রথমে পুড়তে দেখে পরে ধীরে ধীরে ৭টি দোকান আগুনে পুড়িয়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, সুমন স্বর্নকারের দোকান,সজিব ইলেকট্রনিক্স এর দোকান, শরীফ ঢালীর মুদিদোকান ও একটি মালামালের গোডাউন, মাকসুদ এর জাল বটের দোকান,একটি খালি দোকান, আব্বাস তালুকদারের মুদি দোকান।প্রাথমিক ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
এছাড়া ও আগুনের তীব্রতায় দোকানগুলোতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code