২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাঙ্গুনিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান সম্পন্ন!

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ০৬:০৭ অপরাহ্ণ
রাঙ্গুনিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান সম্পন্ন!

Manual7 Ad Code

রাঙ্গুনিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান সম্পন্ন!

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া মরিয়ম কাটাখালী (সুইচগেইট সংলগ্ন) অবস্থিত তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ২০২৫ সালের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল ১৯ নভেম্বর বুধবার মাদ্রাসার পরিচালনা পরিষদের সিঃ সহ-সভাপতি জনাব জালাল আহমদ মেম্বার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব জেদ্দা শাখার উপদেষ্টা, আলহাজ্ব আজিমুল হক সাহেব, উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার শায়ের মাওলানা মোজাম্মেল হক রেজা কাদেরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম আত্তারী, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা জনাব খায়েজ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন, সদস্য, ইমরান হোসেন সায়েম, মাদ্রাসার প্রবীণ শিক্ষক, মাওলানা আব্দুল্লাহ সহ আরো অনেকে।

Manual1 Ad Code

মাদ্রাসার প্রবীণ শিক্ষক জনাব এমজাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে মিলাদ ক্বিয়াম এবং ৫ম শ্রেণী ও আগামী বার্ষিক পরীক্ষার জন্য সকল শিক্ষার্থীদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code