৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

মনপুরার মেঘনায় অভিযানে পাঙ্গাশ মাছের পোনা শিকার করার চাই আটক

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ০৫:০৭ অপরাহ্ণ
মনপুরার মেঘনায় অভিযানে পাঙ্গাশ মাছের পোনা শিকার করার চাই আটক

Manual3 Ad Code

মনপুরার মেঘনায় অভিযানে পাঙ্গাশ মাছের পোনা শিকার করার চাই আটক

Manual7 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:‌ দ্বীপ জেলা ভোলা মনপুরা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোঃ মোল্লা-এমদাদুল্যাহ এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে ভোলা জেলার  মনপুরা উপজেলার  ১ নং ইউনিয়ন মনপুরা এর মিয়া জমির শাহ মেঘনার পয়েন্টে আজ ১৮-নভেম্বর- ২০২৫খ্রি রোজ বুধবার সকাল ১১ঃ০০ ঘটিকা থেকে পাঙ্গাশ মাছের পোনা শিকার করার চাই ও চয়না দুয়ারী জাল আটক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক ও কোস্টগার্ড কনটিনজেন্ড সহ মনপুরা মৎস্য বিভাগের যৌথ সহযোগিতায় উপজেলা সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের তথ্য সংগ্রহকারী মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাসেদ খান ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের নদী পাহাড়াদার মোঃ হেলাল উদ্দিন, কোস্ট গার্ড মনপুরা টিম।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

অভিযানে মনপুরা উপজেলার ১নং মনপুরা  ইউনিয়ন মেঘনা নদীর মিয়া জমির শাহ বেষ্টিত মেঘনা নদী এলাকায় ব্যাপক ভাবে পাঙ্গাশ মাছ ধরার চাইয়ের সন্ধান করে বেশ কিছু চাই ও চায়না দুয়ারী জাল আটক করা হয়েছে।এতে ৩টি চাই ও ১ টি চায়না দুয়ারী জাল।পরে চাই ও চায়না দুয়ারী জাল গুলো জনসম্মুখে নষ্ট করা হয়েছে।

মনপুরা  উপজেলা  মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক  বলেন আজকের অভিযানে অবৈধ পাঙ্গাশ মাছ ধরার চাই আটক ৩টি, চায়না দুয়ারী জাল ১টি আটক করতে সক্ষম হয়েছি,পরে আমরা এসব চাই গুলো নষ্ট করে দিয়েছি,পাঙ্গাস মাছের পোনা ধ্বংসকারী চাই এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code