১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৩ জেলায় প্রাথমিকের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
১৩ জেলায় প্রাথমিকের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

Manual3 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual5 Ad Code

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) মোট ১৩ জেলার জন্য এই সূচি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ১৩ জেলায় আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Manual5 Ad Code

মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত জেলাগুলো হলো—গাজীপুর, রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ।

Manual1 Ad Code

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

অধিদফতর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট সনদও জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

Manual3 Ad Code

জমাদানের সময় সকল কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় এসব সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

গত ২১ জানুয়ারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এতে সারাদেশে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৫ জনকে নিয়োগ দেয়া হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code