৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

৫ দফা দাবিতে দিনাজপুর শহর জুড়ে জামায়াতের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০৬:২৭ অপরাহ্ণ
৫ দফা দাবিতে দিনাজপুর শহর জুড়ে জামায়াতের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনাজপুর শহরে জুড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Manual5 Ad Code

গতকাল বুধবার বেলা ১২টা বেলা হতে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপি দিনাজপুর সরকারি কলেজ মোড় হতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তাজুড়ে এ মানববন্ধন পালন করা হয়।

এতে জামায়াতের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে শহরের ১০টি স্পটে জেলা জামায়াত, শহর জামায়াতসহ জেলার ১৩টি উপজেলা হতে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

Manual5 Ad Code

দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কসহ পৃথক পৃথক স্থানে বক্তব্য রাখেন জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম, দিনাজপুর ইনস্টিটিউটের সামনের স্পটে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আ স ম ইব্রাহীম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সুইহারি স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি মোঃ তৈয়ব আলী, শহর জামায়াতেন সাবেক নায়েবে আমির মোঃ তোয়াব আলী মোল্লা প্রমূখ।

মানববন্ধন থেকে বক্তারা, অবিলম্বে পিআর পদ্ধতির দাবি বাস্তবায়ন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

Manual5 Ad Code

উল্লেখ্য, ৫ দফা দাবির মধ্যে রয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা,নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code