৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

আত্মীয়র মরদেহ আনতে গিয়ে লাশ হলেন নাজমুল।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ
আত্মীয়র মরদেহ আনতে গিয়ে লাশ হলেন নাজমুল।

Manual2 Ad Code

আত্মীয়র মরদেহ আনতে গিয়ে লাশ হলেন নাজমুল।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ সিলেটের কুলাউড়ায় আত্মীয়র মরদেহ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামে এক ব্যক্তি। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া থেকে সিলেট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াজ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা। তিনি তিনি দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের ভাই।

Manual5 Ad Code

নিহতের ভাই সাংবাদিক আজিজুল ইসলাম জানান, গাড়িটি দক্ষিণ সুরমা উপজেলার ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম নিয়াজের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ দিকে মোগলা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code