২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:০৬ অপরাহ্ণ
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত

Manual7 Ad Code

বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকার পল্লী মঙ্গল সমিতির ডোবা জমিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত শ্রমিকদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Manual4 Ad Code

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, খনিহারা গ্রামে ‘ম্যাক ফেয়ার’ নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যার পর কাজ চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে। এতে সেখানে থাকা পাঁচ শ্রমিক চাপা পড়েন। চারজন শ্রমিক আহত অবস্থায় বের হয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

Manual2 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে ছাদের ভাঙা অংশ ও ভীম সরিয়ে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি কর্তৃপক্ষের অবহেলার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code