১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৮ হিজরি

বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

Manual4 Ad Code

বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

লোকমান ফারুক, রংপুরঃ সড়কে নিরাপত্তা জোরদার এবং অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে রংপুর জেলা প্রশাসন। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল বিক্রি করা হবে না।

Manual5 Ad Code

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা জনসমাগমস্থলে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুসারে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ।
এছাড়া, মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যা অমান্য করলে শাস্তির আওতায় আনা হবে।

Manual7 Ad Code

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পেট্রোল পাম্পগুলোকে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য বলা হয়েছে। আইন অমান্য করে জ্বালানি সরবরাহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এই উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code