৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট’ শীর্ষক গণ আলাপ ও পথসভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫, ০৮:২৪ অপরাহ্ণ
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট’ শীর্ষক গণ আলাপ ও পথসভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার

Manual8 Ad Code

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ তাফসীর হাসান এর উদ্যোগে এ গণ আলাপ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার গণ আলাপ ও পথসভাটি সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে তিনি এলাকাবাসীর সঙ্গে জাতীয় রাজনীতি, জনগণের অধিকার এবং এনসিপির অঙ্গীকার বিষয়ে মতবিনিময় করেন।

Manual5 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যাবলী, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা শোনার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় নেতাকর্মী, শিক্ষিত যুবসমাজ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পথসভাটি প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক পরিবেশ সৃষ্টি করে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code