২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অপরাধ প্রমাণিত হলে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার-হাফেজ ইন্রাহিম

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ
অপরাধ প্রমাণিত হলে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার-হাফেজ ইন্রাহিম

Manual2 Ad Code

মো কামরুল হোসেন সুমন,ভোলাঃ-

Manual2 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। দলের কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে তাঁকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে।

শুক্রবার (১৩ জুন) বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজ ইব্রাহিম বলেন, ‘নির্বাচন যখনই হোক, বিএনপি প্রস্তুত। আমরা চাই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক। অতীতে বিএনপির সরকার ভোলা-২ আসনে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন করেছে। এবার ক্ষমতায় এলে গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে তুলে এলাকার বেকারত্ব দূর করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Manual3 Ad Code

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মো. আজম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, শহীদুল আলম নাসিম কাজী, হুমায়ুন কবির সেলিম; দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন; যুবদলের সদস্যসচিব জসিমউদ্দিন খান; গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী; পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর; কাচিয়া ইউনিয়ন বিএনপির দক্ষিণের সভাপতি শেখ সাদী হাওলাদার; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার ও সদস্যসচিব আতিফ আসলাম রুবেল; ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার; মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি; সাচড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান অভি এবং পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাতাব্বরসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code