৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেট গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ
সিলেট গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন

Manual8 Ad Code

দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন

Manual6 Ad Code

মোঃ রায়হান হোসেন :: সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩৭) নামের এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এসময় ঘাতক স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

Manual8 Ad Code

নিহত ইমাম রুহুল আমিন গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

Manual8 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোন এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে প্রথম অচেতন করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিছে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনকে জানান তার স্বামীকে তিনি খুঁজে পাচ্ছেন না। এরপর বিকেল ৫টার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমীনের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসেন।

জানা যায়, নিহত মাওলানা রুহুল আমিন ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। রুহুল আমীনের সাথে তার দীর্ঘদিন থেকেই পারিবারিক মনমালিন্য চলে আসছিল।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code