১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আসাদ ‎আলী।

editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আসাদ ‎আলী।

Manual1 Ad Code

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আসাদ ‎আলী।

নিজস্ব প্রতিবেদনঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোচাগঞ্জ উপজেলার ৬ নং রণগাও ইউনিয়ন বাসী ,সহ দেশ বিদেশ বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং জাতীয় দৈনিক স্বাধীন ভাষা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আসাদ আলী। ‎ তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়।

Manual2 Ad Code

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ জীবনে ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদ শুধু আনন্দের দিনই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও এক অনন্য উপলক্ষ। ‎তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়—সেই প্রত্যাশাই সবার।

Manual2 Ad Code

ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। ‎ মোঃ আসাদ আলী দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ‎তিনি বোচাগঞ্জ উপজেলার ৬ নং রণগাও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

Manual5 Ad Code

“ঈদ মোবারক”।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code