৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত?

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত?

Manual6 Ad Code

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত?

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণে কম বিধিনিষেধ ও সীমান্তে স্বল্প সময় অপেক্ষার সুবিধার ক্ষেত্রে কিছু দেশের পাসপোর্ট অন্যগুলোর তুলনায় বেশি শক্তিশালী। এমন পাসপোর্টের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স।

Manual1 Ad Code

হেনলি পাসপোর্ট ইনডেক্সে এর আগের সবশেষ তালিকার মতো নতুন তালিকায়ও এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

Manual2 Ad Code

সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। তালিকার চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড।

Manual4 Ad Code

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর হালনাগাদ তালিকা।
এছাড়াও পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া আছে ষষ্ঠ অবস্থানে।

Manual2 Ad Code

সপ্তম স্থানে আছে ৬টি দেশ। সেগুলো হলো- অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাতভিয়া ও যুক্তরাজ্য।এদিকে, শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম, আগের সবশেষ সূচকে যা ছিল ৯৫তম। সেই হিসাবে, নতুন তালিকায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code