২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সচিবালয়ে প্রবেশ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:১৮ অপরাহ্ণ
সচিবালয়ে প্রবেশ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি।

Manual8 Ad Code

সচিবালয়ে প্রবেশ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ টি বাংলাদেশ সচিবালয়ে গাড়ি প্রবেশ করেছে।
সচিবালয়ে প্রবেশ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করে।

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আজ শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণের কথা রয়েছে।

নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য এরই মধ্যে গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদফতর। এসব গাড়িই আজ এনে রাখা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে। এদিকে, শপথে অংশ নিতে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

Manual8 Ad Code

শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। যারা নির্বাচিত হয়েছেন, ভেতরে প্রবেশের সময় তাদের জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে। বিজিবি জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code