৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

Manual7 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি জানুয়ারি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় পাঠানোর লক্ষ্যে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

রোববার (২৫ জানুয়ারি) জারি করা এক নির্দেশনায় বলা হয়, মাউশি অধিদফতরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটি ব্যবস্থায় দেয়ার কার্যক্রম শুরু হয়।

Manual8 Ad Code

গত জুলাই পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি এমপিও অর্থ পাঠানো হয়েছে। পরবর্তীকালে আগস্ট থেকে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়।

এক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রমে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও–ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে।

প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে আলাদাভাবে বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই ইএফটির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।

Manual1 Ad Code

নির্দেশনায় উল্লেখ করা হয়, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে আংশিক কিংবা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল সাবমিটের সময় যথাযথভাবে উল্লেখ করতে হবে।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক প্রাপ্যতা নির্ধারণ করেই বিল দাখিল করতে হবে। ইএফটির মাধ্যমে এমপিও অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে বেতন প্রেরণে জটিলতা বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

এতে আরও বলা হয়, শুধু আইবাসে যাচাইয়ের মাধ্যমে বৈধ জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য ভুল আছে, তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাইয়ে বৈধ হওয়া সাপেক্ষে পরবর্তীকালে বিল সাবমিট অপশনে যুক্ত হবে।

এ অবস্থায় আগামী ২৭ জানুয়ারির মধ্যে এমপিওর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code